সাত সকালে বাইসনের আতঙ্কে ত্রস্ত আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পাঁচ মাইল এলাকা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাত সকালে বাইসনের আতঙ্কে ত্রস্ত আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পাঁচ মাইল এলাকা। সকালে উঠে আচমকাই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একটি পূর্ণ বয়স্ক বাইসন। ওই বাইসনের হানায় এখনও পর্যন্ত জখম হয়েছেন পাঁচ জন গ্রামবাসী। ঘটনাস্থলে রয়েছেন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। বাগে পেলেই লোকালয়ে চলে আসা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *