বাঁকুড়া, আব্দুল হাই:- দিন দিন বৃষ্টির ফলে ভাসছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। বিস্তীর্ণ অঞ্চলে বহু ধান জমিতে এখনো জল থই থই অবস্থা। গতকাল রাতে আচমকা ৪০ মিনিট প্রবল বৃষ্টিতে
কোথাও কোথাও বিঘার পর বিঘা জমির কাটা ধান ভাসছে জলে। এই চিত্র বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায়।
পাকা ধান অনেক দিন জলে ডুবে থাকায় ধানে কল বেরিয়ে গেছে। সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের পাহাড়পুর মাঠে।
ধানে কল বেরিয়ে যাওয়ায় ধান লাল হয়ে যাচ্ছে। এই লাল ধান কেউ কিনতে ঢাইবে না। এরফলে ধান চাষীরা ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন ।
এমতাবস্থায় সরকারই ভরসা,সরকার যদি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চাষীদের পরিস্থিতি পর্যালোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবেই পরবর্তী চাষ এবং সংসার প্রতিপালন করতে পারবে ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্ৰামের চাষীরা, নয়তো পরিবার পরিজন নিয়ে আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সেই ভেবে দিশেহারা চাষীমহল।
পাকা ধানে কল, ইন্দাসের চাষীদের মাথায় হাত।












Leave a Reply