শাসক দল পরিচালিত সরকারি কর্মচারি সংগঠনের সভা বারবিশায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠক বারবিশায়। শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বারোবিশার একটি বেসরকারি হল ঘরে। জানাগিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিচালিত সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এদিন কুমারগ্রাম ব্লকের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারিরা এই সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলার নেতৃত্বরা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার এবং কুমার গ্রাম ব্লকের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি দেবাশীষ ঘোষ জানান আগামী দিনে ব্লক কমিটি গঠন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌচ্ছে দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে এই বৈঠক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *