জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকার উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকার উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করল তৃণমূল। একশো দিনের বকেয়া টাকা আদায়ে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের অভিযোগ, গত ২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। উপভোক্তাদেরও দাবি, কেউ টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে, শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকার ১০০ দিনের কাজের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূল। এদিন চিঠি লেখার জন্য সংশ্লিষ্ট এলাকায় ক্যাম্প করা হয়েছে। এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে পড়ে শেষ পর্যন্ত কী ১০০ দিনের টাকা পাবেন জবকার্ড হোল্ডাররা?  নাকি পঞ্চায়েত নির্বাচনের আগে এ নিয়ে রাজনীতিই চলবে ? প্রশ্ন উঠছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *