ফের তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিল একাধিক পরিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিল একাধিক পরিবার। তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছে ৭০ টি পরিবার। পঞ্চায়েত ভোটের আগে একাধিক বার এমন ছবি দেখা যাচ্ছে, যা শাসক দলের জন্য একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৩০ নম্বর বুথে ওই যোগদান সভা হয়। এদিন নবাগতদের হাতে লাল ঝান্ডা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিনের যোগদান সভা উপস্থিত ছিলেন, সিপিআইএম আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আতিউল হক, জেলা কমিটির সদস্য সুনীল রায়, এরিয়া কমিটির সম্পাদক কমল কিশোর রায় সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। এবার ফের ডুয়ার্সে সিপিএম মাথা তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *