কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় জাতীয় সড়কে সোমবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় জাতীয় সড়কে সোমবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। স্থানীয় সূত্রে খবর, ‘এদিন একটি পাইপ বোঝাই গাড়ি হাসিমারা এলাকার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় চালক ও গাড়িতে থাকা আরও একজন মারাত্মক ভাবে জখম হয়। এরপর আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করে। মৃত চালক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এরপর কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *