ভারত- ভূটান সিমান্তে ভূটানমদ সহ গ্রেপ্তার এক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভারত থেকে ভুটানে প্রবেশ, তারপর ভুটানের মদ চুপিসারে নিয়ে আসাহয় ভারতে। বিক্রি করাহয় চরা দামে। দীর্ঘ দিন থেকে চলছিল এই কারবার, সে খবর ছিল SSB র 34 নং ব্যাটেলিয়ান এবং আবগারির দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কাছে। সমবার বিকেলে ভুটানের মদ সহ গ্রেপ্তার করা হয় এক য়ুবককে। SSB এবং আবগারির যৌথ অভিযানে একটি স্কুটি সহ ১০ বোতল ভুটান মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাগিয়েছে। পশ্চিম বঙ্গের শেষ প্রান্তে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের গাঁ ঘেষা ভারত ভুটান সিমান্ত থেকে গ্রেপ্তার করা হয় ঐ যুবকে। জানায়ায় দৃত যুবকের নাম দীপক সরকার বয়স ৩০ বছর, তার বাড়ি কুমারগ্রামের দক্ষিণ হলদিবাড়িতে । আবগারি দপ্তর সুত্রে জানাগিয়েছে দৃত যুবকের স্বাস্থ্য পরীক্ষার পর আগামীকাল আদালতে পেস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *