নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগে যা ভুল করেছি, আর কোনদিন করবো না স্যার! রেঞ্জ অফিসে উপস্থিত হয়ে স্বীকার করলেন এক সময়ের দূরদন্ড প্রতাপ কাঠ মাফিয়ারা। তাদের অনেকেই এক সময় হাতে নাতে ধরাও পরেছেন বন দপ্তরের কাছে। অনেকে জামিনে মুক্ত।আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নেফ্রাগুড়ি বস্তি, পুর্ব শালবাড়ি এবং আলিপুরদুয়ার জেলার গা ঘেষা কোচবিহার জেলার নাজিরাম দেউতিখাতা থেকে মোট ৬ জনকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জে ডেকে পাঠান সংশ্লিষ্ট রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন। বন্ধ ঘরে চলে মগজ ধুলাই। দীর্ঘক্ষন পর বাইরে বেরিয়ে বনভক্ষক থেকে বনরক্ষক হয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। তারা জানিয়েছেন, আমরা সকলেই জঙ্গলের অবৈধ কাঠের ব্যবসা বাদ দিয়ে সৎ পথে চলতে চাই। এবং বনাঞ্চল রক্ষায় বনদপ্তরকে সহয়োগিতা করতে চাই। বনদপ্তর জানতো না এমন অনেক তথ্য মিলেছে তাদের থেকে। সুত্রের খবর, চক্ষু চরকগাছ করে দেবার মতো অভিযোগ করে তারা জানিয়েছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে বাইরে পাচার করে দেবার সুযোগ করে দিতো বন কর্মীদের একাংশ এমন গুরুতর অভিযোগ পেয়ে নরেচরে বসেছে বনদপ্তর। গোটা ঘটনায় রেঞ্জ অফিসার তাদের ছয় জনকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আগে যা ভুল করেছি, আর কোনদিন করবো না স্যার! রেঞ্জ অফিসে উপস্থিত হয়ে স্বীকার করলেন এক সময়ের দূরদন্ড প্রতাপ কাঠ মাফিয়ারা।












Leave a Reply