কর্নাটকের ভোটের ফলাফলে উচ্ছ্বাস আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কর্নাটকের ভোটের ফলাফলে উচ্ছ্বাস আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের। শনিবার কর্নাটক বিধানসভার ফলাফল ঘোষণা হতেই জেলায় জেলায় খুশীর উচ্ছ্বাস উন্মাদনায় গাভাসায় কংগ্রেস কর্মীরা।এদিন আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের কর্মীরা রীতিমতো পটকা ফাটিয়ে এবং আবীর খেলায় মেতে উঠে।পাশাপাশি একে অপরকে খাওয়ানো হয় লাড্ডু।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ভাবেই ফিরে আসা যায়, কর্নাটকে।সেটার প্রমাণ করল কংগ্রেস।স্বাভাবিক ভাবেই কর্নাটকের এই ফলাফল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বাড়তি অক্সিজেন জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *