কুমারগ্রাম ব্লকের আঞ্চল সভাপতির নামের তালিকা প্রকাশ করল আলিপুরদুয়ার জেলা নমসূদ্র উদ্ভাস্ত সেলের সভাপতি বিপ্লব সরকার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তৃনমুলের শাখা সংগঠন নমসূদ্র উদ্ভাস্তু সেলর কুমারগ্রাম ব্লকের আঞ্চল সভাপতির নামের তালিকা প্রকাশ করল আলিপুরদুয়ার জেলা নমসূদ্র উদ্ভাস্ত সেলের সভাপতি বিপ্লব সরকার। মঙ্গলবার সকালে কামাখ্যাগুড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করে নামের তালিকা প্রকাশ করা হয়। এদিন কুমারগ্রাম ব্লকে মোট ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েতের সভাপতির নাম ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা নমসূদ্র উদ্ভাস্ত সেলের সভাপতি বিপ্লব সরকার, তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়, নমসূদ্র উদ্ভাস্ত সেলের ব্লক সভাপতি অমিত সরকার সহ তৃনমুলের অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *