অভিষেক ব্যানার্জির ঘোষণানুযায়ী ২ লক্ষ টাকা মৃতের স্ত্রীর হাতে তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘোষণানুযায়ী মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মৃত পরিবারের হাতে ২ লক্ষ টাকা মৃতের স্ত্রীর হাতে তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।
উড়িষ্যার বালেশ্বরে আপ করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত মালদা জেলার চাচল ২ নাম্বার ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালুয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা বছর ২৩’র মাশরেকুলের বাড়িতে গিয়ে ২ লক্ষ টাকা মৃতের স্ত্রীর হাতে তুলে দিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, এছাড়াও তার সাথে ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন ও তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এবং মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মাসের জন্য মৃত পরিবারের সমস্ত কিছু বহন করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছেন। এই টাকা পেয়ে তাদের অনেক উপকার হবে এমনটাই জানিয়েছেন মৃতের পরিবারের লোকজনেরা। তার পাশাপাশি রাজ্য সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *