
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ার জেলা বিজেপির এসটি মোর্চার উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে পালিত হবে বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর রবিবার সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। পাশাপাশি শিশুদের জন্য থাকছে অঙ্কন প্রতিযোগিতা সহ একাধিক আকর্ষণীয় আয়োজন।












Leave a Reply