শ্বশুর বাড়ির হাতে আক্রান্ত হলেন জামাই।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শ্বশুর বাড়ির হাতে আক্রান্ত হলেন জামাই। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার সানটোয়ারীটোলা এলাকায়। আক্রান্ত জামাইয়ের নাম মনোজ দাস বয়স(৩২)বছর। পরিবারে রয়েছে স্ত্রী ফুল কুমারী দাস ও তিন ছেলে। অভিযুক্তরা হল শ্বশুর কৃষ্ণ দাস, শ্যালক সচিন দাস ও লখাই দাস। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মনোজ দাস ছেলে দ্বীপ দাস কে বকাবকি করছিল। সেই সময় শ্বশুরবাড়ি সদস্য রা বেধড়ক মারধর করে জামাইকে। জামাই প্রতিবাদ করতে গেলেই তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি জামাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *