বহিষ্কার করা হল সাবিনা ইয়াসমিন ও চন্দন ঘোষকে, মালদায় প্রেসমিট করে জানালেন আব্দুর রহিম বক্সী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—দল থেকে বহিষ্কার করা হল মানিকচকের তৃণমূলের বিদায়ী জেলাপরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন ও ইংরেজবাজার ব্লক যুব তৃণমূলের সভাপতি চন্দন ঘোষকে। এছাড়াও দল থেকে সাসপেন্ড করা হল হবিবপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সৌগত সরকারকে। সেই সঙ্গে দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন ও সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার জন্য আবেদন জানানো হয়েছে, রাজ্য নেতৃত্বের কাছে। রবিবার মালদায় প্রেসমিট করে এমনটাই জানালেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য এদিন যাদের দল থেকে বহিষ্কার করা হল তাদের মধ্যেই সকলেই আগেই তৃণমূল দলত্যাগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *