নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে’র নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পঞ্চায়েত ভোট 2023 এ মৃত ভোটকর্মী শিক্ষক রেবতী মোহন বিশ্বাস বাবুর বাড়িতে যান। সেখানে তার পরিবারের সাথে দেখা করে সংগঠনের পক্ষ থেকে তাঁর স্ত্রীর হাতে একটি শোক বার্তা তুলে দেওয়া হয়। ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্য নির্বাচন কমিশনের উদাসীনতায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জন্যে কমিশনের প্রতি নিন্দা জানানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাপ্য ক্ষতিপূরণের দাবিতে সংগঠনের পক্ষ থেকে সর্বোতভাবে রেবতী বাবুর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
ভোট কর্মীর মৃত্যুর প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও খোঁজ নেয়নি নির্বাচন কমিশন, স্ত্রীর চাকরি ,এবং আর্থিক ক্ষতি পূরণের দাবিতে পরিবারের পাশে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা।












Leave a Reply