দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগেই পঞ্চায়েত গঠন হয়েছে জেলায়। আজ দুবরাজপুর পঞ্চায়েত সমিতি গঠন হল নির্বিঘ্নেই। দুবরাজপুরের বিডিও রাজা আদক পঞ্চায়েত সমিতির জয়ী ৩০ জন সদস্যকে শপথ গ্রহণ পাঠ করান। সঙ্গে ছিলেন দুবরাজপুরের জয়েন্ট বিডিও মীর সোহেল শাখাওয়াত। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বুদ্ধদেব হেমব্রম এবং সহ-সভাপতি নির্বাচিত হলেন স্বপন মন্ডল। আর এরপরেই দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আনন্দে মেতে ওঠেন।
৩০ জন মনোনীত প্রার্থীদের নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন দুবরাজপুরে।












Leave a Reply