রিলায়েন্স ফাউন্ডেশন ও অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় অডিও কনফারেন্স নদীয়া জেলায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগ ও অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় নদীয়া জেলা রানাঘাট-১ নং ব্লকের প্রাণী পালকদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি অডিও কনফারেন্স এই কনফারেন্সে কলে ছিলেন ডক্টর চিন্ময় মাঝি মহাশয়, যে সমস্ত প্রাণী পালক এই অডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ও তাদের বিভিন্ন রকম প্রাণী গরু ,ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি দের এই সময় কি ধরনের খাবার দাবার খাওয়ানো উচিত, ও কোন সময় কি ধরনের ভ্যাকসিন ভ্যাকসিন গরু, ছাগল দের দেওয়া প্রয়োজন কখন কৃমির নাশক ঔষধ খাওয়ানো প্রয়োজন, বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে আলোচনা করেন এই প্রোগ্রামে । ডক্টর চিন্ময়ী মাঝি স্যার আরো জানান সিজিনালি যে রোগ গুলো দেখা যায় দেখা যায় সেগুলোর জন্য যদি আগে থেকে ভ্যাকসিন বা ঔষধ খাওয়ানো যায় তাহলে এই রোগগুলো অনেক কম হবে।

রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের অডিও প্রোগ্রাম ও প্রাণী পালক ক্যাম্প তারা নদীয়া জেলায় চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *