জীবন হাতের মুঠোয় নিয়ে ভাঙাচোরা বাঁশের সাঁকোয় নদী পারাপার করছে এলাকার মানুষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জীবন হাতের মুঠোয় নিয়ে ভাঙাচোরা বাঁশের সাঁকোয় নদী পারাপার করছে এলাকার মানুষ। আর সেই কারণে উঠছে পাকা সেতুর দাবি। এই সেতু পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের সাথে বুলবুলচন্ডী অঞ্চলে যোগাযোগ এক মাত্র ভরসা এই বাঁশে সাকো।যে কোন সমস্যা হলে মুচিয়া অঞ্চলের বাসিন্দাদের ছুটে যেতে হয়,বুলবুলচন্ডী বাজার,হসপিটাল, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি পাকা সেতু। নড়বড়ে এই বাশের সেতু দিয়েই মুচিয়া অঞ্চলের শিবগঞ্জ,সিন্ধিয়া লক্ষ্মীপুর, সহ বিভিন্ন এলাকার মানুষরা যাতায়াত করে। গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স রাস্তার বলতে প্রায় পাঁচ,ছয় কিলোমিটার ঘুরে যেতে হয়। তা নাহলে এক মাত্র রাস্তা হাসপাতাল হোক কিংবা হাইস্কুলে যেতে হলে এই নড়বড়ে সেতুর ওপর দিয়েই যেতে হয়। আর তা না হলে প্রায় পাঁচ ছয় কিলোমিটার ঘুর পথে যেতে হয় গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ ভোট আসলে প্রতিশ্রুতি মেলে ভুরি ভুরি। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি আজও।তাই টাঙ্গন নদীর উপরে অস্থায়ী এই নড়বড়ে বাশের সেতু দিয়েই হাসপাতাল হোক কিংবা স্কুল কলেজে যাতায়াত করেন গ্রামবাসীরা। এই নিয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে পাকা সেতুর দাবিতে সোচ্চার হয়ে ছিলে বহু বার জেলা শাসক সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন,কিন্তু আজো কোন কাজ হয়নি।তাই আর এখনো নেতা কথা ভরসা ছেরে দিয়েছে গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *