নতুন শাড়ি সেলাই করার আগে আগুনের ছ্যাক দিতে গিয়ে অগ্নিক দগ্ধ হয়ে মৃত্যু হল মহিলার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কুসংস্কারের শিকার এক মহিলা। নতুন শাড়ি সেলাই করার আগে আগুনের ছ্যাক দিতে গিয়ে অগ্নিক দগ্ধ হয়ে মৃত্যু হল মহিলার। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। জানা যায় মৃত মহিলার নাম কাজল রানী দাস, বয়স আনুমানিক ৫৯ বছর, বাড়ি নদীয়ার শান্তিপুর কাশ্যপপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ওই মহিলা তার নতুন শাড়িটি সেলাই করার আগে আগুনের ছ্যাকা দিতে যায়, তারপরেই ঘটে দুর্ঘটনা। গোটা সারিতে আগুন ধরে যায়, ঘরে ফ্যান চলার কারণে সেই শাড়ি ওই মহিলার গায়ে জড়িয়ে গিয়ে অগ্নি দগ্ধ হয় মহিলা, পুড়ে যায় শরীরের বেশিরভাগ অংশ। সাথে সাথেই মহিলাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, গতকাল বিকেলে মৃত্যু হয় মহিলার। সোমবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এরপর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ছেলে সুরজিৎ দাসের কোথায় জানা গেছে, মা বরাবরই সংস্কারি, আর কুসংস্কারের কারণেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *