মালদহের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি, খতিয়ে দেখা হচ্ছে রেলের পক্ষ থেকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদহের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। লাইনচ্যুত হয়ে পাল্টি খেয়েছে মালগাড়ির একটি বগি। রেল সূত্রে জানা গেছে, মালগাড়িটি পাকুড় স্টেশন থেকে কাটিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। লাইন পরিবর্তন করতে গিয়েই এই বিপত্তি। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর স্টেশন চত্বরে। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে রেলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *