একটি আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার এক যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  একটি আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার হরিপুর অঞ্চলের। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ, এরপর যুবকের কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য গত কয়েক মাস আগে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার পরিবর্তন হওয়ার পরে দায়িত্বভার গ্রহণ করে নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ, এরপর থেকেই দুর্নীতি ও অপরাধমূলক বিষয়ে শক্ত হাতে পদক্ষেপ নিতে শুরু করেন রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকায়। শুরু হয়, ধরপাকড় ও একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার। যদিও পুলিশের এই পদক্ষেপে অনেকটাই করা গেছে দুর্নীতি দমন, এমনটাই দাবি পুলিশের উচ্চ পদস্থ আধিকদের। অন্যদিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা যুবক কে আজ বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *