বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্টরবিজ্ঞান বিভাগের অধ্যাপক,প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকরা ছাত্র ছাত্রী দের পাশে দাড়ানোর জন্য এগিয়ে এলেন।

আবদুল হাই, বাঁকুড়াঃ সারা রাজ্য জুড়ে যখন শিক্ষার বেহাল অবস্থা সরকারী স্কুল কলেজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকেরা ঠিক তখনি বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্টরবিজ্ঞান বিভাগের অধ্যাপক,প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকরা ছাত্র ছাত্রী দের পাশে দাড়ানোর জন্য এগিয়ে এলেন।এই কলেজটি বাঁকুড়ার ঐতিহ্য বহন করে চলেছে তাই দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রী রা পঠন পাঠন করতে আসে আর সেই সকল ছাত্র ছাত্রী দের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য তাদের খাবারের ব্যবস্থা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপকরা ।তাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলেজের অন্যান্য অধ্যাপক থেকে প্রিন্সিপাল । এই মহৎ কাজ দেখে খুশী ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *