বেআইনি ভাবে স্কুলের মাঠ দখল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা খানার অন্তর্গত তাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের খেলাধুলার জন্য একটি মাঠ অবশিষ্ট ছিল সেই মাঠে কিছু দিন আগেই ওই গ্রামেরই এক বাসিন্দা লুসিদেব নামে এক মহিলা। যার বয়স ৫৫ বছর তেনার স্বামীর নাম দেবাশীষ দেব। সেই মহিলা পাঁচিল এবং ঢালাইয়ের পিলফা দিয়ে মাঠ দখল করে ছুটির দিন থাকায় কোন স্কুলের শিক্ষক শিক্ষিকা বা পঠন-পাঠনের কাজ সবই বন্ধ ছিল গ্রামের তরফ থেকে এসে তেনাকে জানানো হয় যে শিক্ষক শিক্ষিকাকে আসার পর আপনি এই মাঠটি দখল করবেন, তিনি সেই কথা না শুনে যারা বাধা দিতে গিয়ে ছিল তাদের নামে শীলতা হানি সহ নানান রকমের অপ্রীতিকর কেশ করে। এবং আজ বি এল আর অফিস থেকে লোক এসে এই বিষয়টিকে যাচাই করে এই বিষয় নিয়ে সাধারণ ভাবে দখল কারী মহিলা অর্থাৎ লুসি দেব ওনার কাছে আমাদের মিডিয়া এর পক্ষ থেকে জানতে চাইলে এর পরিপ্রেক্ষিতে কোন উত্তর দেয়নি। তাছাড়াও এই বিষয় নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের ধমকানি দেয় ওই মহিলা গ্ৰাম বাসিদের দাবি অনুযায়ী। ওই তাজনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তিনি কিন্তু উপস্থিত ছিল না তেনার নামেও কেস জারি করে ওই মহিলা। স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের দাবি তারা খেলার মাঠ চায় তারা মুক্ত হাওয়া চায় তার জন্য তারা হাত জোড়ো করে সবাইয়ের সামনে বলতে চায় যে তাদের মাঠ তারা যেন আবার ফিরে পায়। এবং গ্রামের পক্ষ থেকে জানানো যাচ্ছে এই স্কুলটি ৩৫ বছর আগেও মাঠে খেলা ধূলো হতো এবং স্কুলের নামেই এই মাঠটি ছিল আজ হঠাৎ করে এরকম দখল মেনে নিতে পারছে না সাধারণ গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *