ময়না তদন্তের পর অবশেষে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লো পরিবার, কঠোর শাস্তির দাবি পরিবারের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার উত্তর জিয়াদা গ্রামে অবশেষে ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যের পর বাড়িতে পৌঁছালো স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়ার মৃতদেহ, আর মৃতদেহ পৌঁছতেই কার্যত কান্নায় ভেঙে পড়লো পরিবার সহ গ্রামের মানুষজন, প্রসঙ্গত গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর, পাশাপাশি ছিনতাই করে নিয়ে যায় সোনার গহনা সহ লক্ষাধিক টাকা,ইতিমধ্যেই পুলিশের উপর আস্থা হারিয়েছে পরিবার, সিবিআই এর তদন্তের দাবি করছে পরিবারের সদস্যরা,এই দিন মৃতদেহ পৌঁছানোর পর সমীর পরিয়ার স্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যারা তার স্বামীকে নিশংসভাবে হত্যা করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, অন্যদিকে একই সুর শোনা গেল দিদি সহ অন্যান্য পরিবারের সদস্যদের মুখে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *