বালুরঘাট পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন। এদিন বালুরঘাট শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীরা জানান, বালুরঘাটে মোটর কালী মন্দির নির্মাণের নামে প্রোমোটারি করা হচ্ছে। বালুরঘাট খিদিরপুর শ্মশানে প্রায় ছয় মাস ধরে বৈদ্যুতিক চুল্লি বিকল অবস্থায় পড়ে রয়েছে। পৌরসভার পরিষেবা নামমাত্র। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তুপ। এরই প্রতিবাদে আট দফা দাবিতে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *