দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাবীদের হাতে সুবিধা প্রদান করলেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের এই সুবিধা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অম্বরিস সরকার, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় ২ লক্ষ ৮৬ হাজার কৃষক বন্ধুদের প্রায় ৮০ কোটি টাকার সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে ৩০ জন সুবিধাভোগীকে প্রায় ৭৪ লক্ষ টাকা সুবিধা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদানের কর্মসূচিও শুরু হল।
বালুরঘাটের বালুছায়া সভাগৃহে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।












Leave a Reply