আমন্ত্রন পত্র হিসেবে মহাকলস প্রসাদী চাল অক্সৎ এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে।

কোলাঘাট পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রী রাম জন্মভূমী তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রন পত্র হিসেবে মহাকলস প্রসাদী চাল অক্সৎ এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে। যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহা কলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে, এমনকি বিশ্বহিন্দু পরিষদের প্রতিনিধি দল প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *