বালুরঘাট শহরে ২২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওয়ার্ডের শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ২২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান প্রদর্শনীতে দুটি বিভাগে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর প্রদিপ্তা চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হরিপদ সাহা, শিক্ষক মধুসূদন ভট্টাচার্যসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *