মকর সংক্রান্তির পূর্ণ স্নানের দিন সকালে রূপনারায়ন নদীতে জল না থাকায় সমস্যায় পূর্ণ্যার্থীরা।

তমলুক – পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পবিত্র মকর সংক্রান্তি পালিত হচ্ছে ১৫ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ দিনে সূর্য দেবতাকে পুজো করে, গঙ্গায় স্নান করে, বা বাড়ির কাছে যে কোনও নদীতে ডুব দিয়ে সূর্য়প্রনাম করেন সকলেই। মকর সংক্রান্তির দিন প্রতিবছরই বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকেই ভিড় জমায় নদীর পাড়ে। বিভিন্ন জায়গা থেকে তমলুকের রূপনারানের নদীর পাড়ে পূর্ণ স্নান করতে এলেও মকর সংক্রান্তির দিন সকালে নদীতে দেখা মিলল না জলের ফলে বেশ কিছুটা সমস্যায় পড়ল পুণ্যার্থীরা। নদীতে বেশ অনেকটা অংশেই বড় চড়া পড়ে যাওয়ার জন্যই এই সমস্যা, দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পরেই জল পাওয়া যায় নদীতে। অনেকে দূর পর্যন্ত নদীর ওপর দিয়ে হেটে গেলেও অনেকে আবার জল আসার অপেক্ষায় বসে আছে নদীর পাড়ে। নদীর পারে দর্শনার্থীদের যাতে কোন অসুবিধে বা কোন বিপর্যয় না ঘটে সেই কারণে প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *