
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-জ্বালানি ও ডিমের মূল্যবৃদ্ধির কারণে সমপরিমাণ টাকার দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে। পাশাপাশি জেলা শাসক কে ডেপুটেশন দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, বকেয়া দুই মাসের বিলের টাকা ঢুকলেও, জ্বালানি ও ডিমের বর্ধিত দাম বৃদ্ধি হয়েছে। সেই বর্ধিত টাকা না পেলে, অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবার দিতে সমস্যা হবে। পুরনো সিডিউলে যেখানে ডিমের দাম ছয় টাকা ধরা হয়েছে, বর্তমানে ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে ৮ টাকা। জ্বালানির দামও বেড়েছে। এই বর্ধিত টাকা দেওয়ার দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক কে ডেপুটেশন দেওয়া হয়।












Leave a Reply