হুমগড়ের চাঁদাবিলাতে নিতাই গৌড় সেবাশ্রমের উদ্যোগে রাস উৎসব উপলক্ষে বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, সৌরভ দাস:-“স্বাস্থ্যই সম্পদ” এই বার্তাকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের হুমগড়ের চাঁদাবিলাতে নিতাই গৌড় সেবাশ্রমের উদ্যোগে রাস উৎসব উপলক্ষে বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন,এই দিন প্রায় শতাধিকেরও বেশি সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান বলে এই দিন এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে,এই দিন উপস্থিত ছিলেন এলাকার একাধিক ভক্ত থেকে শুরু করে স্থানীয় বিশিষ্টজনেরা, যেখানে শরীরের বিভিন্ন অঙ্গের স্পেশালিস্ট ডাক্তাররা উপস্থিত হয়েছিলেন এই স্বাস্থ্য শিবিরে, এলাকার কচিকাঁচা থেকে শুরু করে এলাকার বৃদ্ধ ও বৃদ্ধা এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান,পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। অন্যদিকে এই ধর্মীয় অনুষ্ঠানে এইরকম উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজসেবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *