বসন্ত উৎসবে মাতল জটেশ্বর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বসন্ত উৎসবে মাতল জটেশ্বর। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পী সমন্নয়ে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বসন্ত উৎসব। এদিন সকাল থেকেই ওই জটেশ্বর ধান হাটি ময়দানে চলে নাচ গান। বসন্ত উৎসব উপলক্ষে নাচ গান শেষ হলে শুরু হয় রঙের খেলা। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে। গান, নাচ, আলপনায় চারদিক রাঙিয়ে দিয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। যা জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বসন্ত যে এসে গেছে তা জানান দিতে নাই বা থাকলো কোকিলের কুহুতান, তবুও একটা দিন তারা কাটালেন একটু অন্য ভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *