ডাবচা নবকোলা হাইস্কুলে ছাত্রীদের নিয়ে মাসিক সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলের ব্যবস্থাপনায় এবং আমরা নারী,আমরাও পারি সংগঠনের পরিচালনায় এবং ইন্ডিয়ান ওয়ার্কস স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় হাইস্কুল কক্ষে হাইস্কুলের সমস্ত ছাত্রীদের নিয়ে মেয়েদের মাসিক সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার,এই দিন এই শিবিরে মাসিক সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত ছাত্রীদের সঙ্গে বিশেষ আলোচনা করা হয়,মূলত ওই কটা দিনের শারীরিক সুস্থতার উদ্দেশ্যের কারণ ছিল আসল উদ্দেশ্য,এই দিন এই শিবিরে শতাধিক ছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ কুণ্ডু,সুপ্রিয়া পাল,তুহিন লোহার সহ অন্যান্যরা,এইদিন সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই শিবির,আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে এই দিন এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *