
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণে আজ গঙ্গারামপুর শহরে সিপি আইএম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে। এদিন গঙ্গারামপুর শহরে কালিতলা চিত্তরঞ্জন পল্লী চৌমাথা বিদ্রোহী মোড় হয়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী। উক্ত মিছিলে প্রচুর দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গতকাল সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ কলকাতার পাম এভিনিউর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকোস্তব্ধ দলীয় কর্মীরা।











