
নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ সেপ্টেম্বর :-
সারা দেশের পাশাপাশি মালদা তেও সারম্বে পালিত হয়ে গেল বিশ্বকর্মা পূজা তাই ভাদ্র মাসের পুণ্য সংক্রান্তি তিথিতে মঙ্গলবার সকাল থেকেই মালদায় শুরু হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো আরাধনা। পুজো চলছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ শিল্প, কলকারখানায়। এমনই পুজো আরাধনার ছবি নজরে এল জেলা প্রশাসনিক ভবন চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমহর্তার পুল গ্যারেজে। উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক সহ গাড়ি চালকেরা। প্রত্যেক বছরের নয় এই বছরও ঢাক ঢোল বাজিয়ে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা।











