গড়বেতা শহরে সেবা সেতু অভিযানের ক্যাম্প,পরিদর্শনে বিধায়ক প্রদীপ লোধা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে গড়বেতা শহরে আয়োজন করা হলো সেবা সেতু অভিযান প্রকল্পের ক্যাম্প। শনিবার এই ক্যাম্প পরিদর্শন করেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা।
এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সৌমেন শুকুল-সহ ব্লক প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ক্যাম্পে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা শোনা হয় এবং সেগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেবা সেতু অভিযানের মাধ্যমে এক জায়গা থেকেই সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি নিজেদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন। প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবেন এলাকার বহু মানুষ বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *