
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-ড: গোলাম জিয়াউদ্দিন অধ্যাপক
ড: প্রসেনজিৎ মালিক অধ্যাপক, কালনা ১ নং ব্লকের আটঘরিয়া শিমলন, চাঁদবিল পার্কে যে তিনটি জলাধার আছে – এই তিনটি পুকুরকে সুন্দর করে সাজানো এবং তিনটি পুকুরের মধ্যে একটিতে চুন মাছ ও বাকি দুটো পুকুরে বড় মাছ চাষের পরিকল্পনা গ্রহণের জন্য । জৈব সার ব্যবহারে যাতে মাছ চাষ করা হয় তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দুই অধ্যাপক সহ গবেষণারত ছাত্র এবং চারজন স্নাতকোত্তর পড়ুয়ার দল সার্ভে করতে এসেছেন পুকুরের জল ও মাটি পরীক্ষা করতে।
এই chandbil পার্কে তিনটি জলাধারকে কেন্দ্র করে মৎস্য চাষ, বীজ উৎপাদন মৎস্যজীবীদের মৎস্য চাষে প্রশিক্ষণ দেওয়া একটি কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিলেন এলাকার বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মৎস্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে। Dpr তৈরির কাজ চলছে।












Leave a Reply