নন্দ ঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বড় সাফল্য।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নন্দ ঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বড় সাফল্য। সুব্রত কাপ জয়ী নন্দ ঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় এর ফুটবল দল সদ্য রাজ্যে সুব্রত কাপ জয়ী হয়েছে এবং আজ এই দল ইসলামপুরে এসে পৌঁছেছে। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে জয়ী দলকে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয় ইসলামপুর মহকুমা সংস্থার পক্ষ থেকে। ও এর পাশাপাশি সংবর্ধনা জানানো হয় সাব ডিভিশনাল কাউন্সিল অফ স্কুল গেমস এন্ড স্পোর্টস এর পক্ষ থেকে। নন্দ যার আদিবাসী তপশিলি বিদ্যালয়ের পক্ষ থেকে সুব্রত কাপ জয়ী হওয়ার খুশিতে ব্যান্ড পার্টি নিয়ে ইসলামপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় এবং শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পুনরায় শেষ হয়।
নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা দাস ও কোচ চন্দন পাল বলেন অত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ার পরেও এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা রাজ্য তথা রাজ্যের সীমানা পেরিয়ে দেশের ক্ষেত্রেও বর্তমানে তাদের নাম তুলে ধরছে বিভিন্ন ক্ষেত্রে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্তমানে কেউ সিভিক ভলেন্টিয়ার কেউ কলকাতা পুলিশ কেউ পশ্চিমবঙ্গ পুলিশে ও কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *