নয় দফা দাবিতে আদিবাসি সেংগেলের বালুরঘাট বিডিও অফিস অভিযান, স্মারকলিপি পেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নয় দফা দাবি নিয়ে শুক্রবার আদিবাসি সেংগেল এর ডাকা বিডিও অফিস অভিযান বালুরঘাটে পালিত হল।
এদিন বালুরঘাট ব্লকের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে আদিবাসি সম্প্রদায়ের মানুষজন এই সংগঠনের ডাকা অভিযানে সামিল হয়।

এদিন এই সংগঠনের তরফে বালুরঘাট শহরে মিছিল করে বালুরঘাট বিডিও অফিসে যান। পরে তারা তাদের নয়দফা দাবিতে বি ডিওর কাছে তাদের স্মারকলিপি পেশ করেন।

আদিবাসি সেংগেল সংগঠনের বালুরঘাট ব্লকের সম্পাদক অমল মার্ডি তাদের দাবি নিয়ে জানান তাদের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পরিশেবা ও রাস্তা নির্মান থেকে আদিবাসি এলাকার বিদ্যালয় গুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলচিকি ভাষায় পঠন পাঠন চালু করার পাশাপাশি আদিবাসি অধ্যুষিত এলাকায় মহিলাদের নিরাপত্তার দাবি ও খুন জখম বন্ধের দাবি সহ নয় দফা দাবিতে এদিন তারা বিডিওর নিকট স্মারকলিপি প্রদান করলেন। তিনি এও বলেন যদি তাদের দাবি পুরন না করা হয়।তবে তারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *