
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে রেডের প্রতিবাদে বুধবার বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বালুরঘাটের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) বিকেল সাড়ে ৩টা নাগাদ বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল।
মিছিলে জেলা ও শহর তৃণমূল নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা, মহিলা কর্মী, শিক্ষক, INTTUC, SSK ও অঙ্গনওয়াড়ি কর্মীসহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। শহরের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও কনভেনারদের উপস্থিতিতে কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।
বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার বিরুদ্ধে স্লোগান ওঠে এবং দলীয় কর্মীরা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই অভিযোগ করেন।
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুভাষ চাকী বলেন, “কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা চলছে। এই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইতেই আমাদের এই বিক্ষোভ মিছিল।”












Leave a Reply