এসআইআর শুনানি কেন্দ্রেই রণক্ষেত্র, মালদা জেলা স্কুলে পুলিশের সামনেই দুই পক্ষের তুমুল হাতাহাতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – রণক্ষেত্র ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর-এর শুনানি কেন্দ্র। লাইনে দাড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায় নি বেশ কিছু মহিলারাও। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরো একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআর-এর শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছায়। পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় নি বলে অভিযোগ। হামলাকারীদের মার ধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদসসের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটারেরা। এদিকে দুই পক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাড়িয়ে থাকা এক বৃদ্ধা। নাম রীনা বিবি (৬০) তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়।
যদিও এই হামলার ঘটনার পর পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *