বালুরঘাটে গৃহ-সম্পর্ক অভিযানে বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- শহরের ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ডে বুধবার সন্ধ্যায় গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। এদিন তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথাও তুলে ধরেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই গৃহ সম্পর্ক অভিযান বলে জানা গেছে। এদিন অভিযানে দলীয় কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *