জটেশ্বরে রাস্তার কাজের সূচনা, খুশি এলাকাবাসী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪২ নম্বর বুথের স্কুলপাড়া এলাকায় রবিবার “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের অধীনে দুটি পেভার ব্লক রাস্তা ও একটি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে এলাকার উন্নয়ন ও মানুষের যাতায়াত আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল, পঞ্চায়েত সদস্যা রিংকু মোদক, সমাজসেবী গৌর দত্ত, অনুপ দে, প্রাণেশ সরকার সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। এই কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। এদিন সমাজসেবী সমরেশ পাল জানান, “এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার পরিকাঠামো আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *