
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁকে প্রাথী করায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতেই দলীয় অফিসে ভাঙচুর চালান কর্মীদের একাংশ। টায়ায় জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট। এক বিজেপি কর্মী জানিয়েছেন, তাঁরা প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে চাইছেন না। প্রার্থী বদল না করলে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। কর্মীদের এই ক্ষোভের বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।












Leave a Reply