
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চন্দ্রকোনারোড শহরে বর্ণাঢ্য মিছিল করে ভোট প্রচারে নামলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী অরূপ মুখার্জি।
বৃহস্পতিবার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পল্টু তেওয়ারী, জেলা কার্যকরী সভাপতি অনিল শিকারি সহ অন্যান্য নেতা-কর্মীরা।
প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে অরূপ মুখার্জি বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হল কৃষি, তারপরে শিল্প। তিনি আলু চাষীদের দুর্দশার প্রসঙ্গ তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করেন এবং কৃষকদের স্বার্থ রক্ষার বার্তা দেন।
সব মিলিয়ে, শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলিও নির্বাচনের আগে প্রচারে জোরদারভাবে ঝাঁপিয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply