
দমদম, নিজস্ব সংবাদদাতা: উত্তর দমদমে ভোটগ্রহণ চলাকালীন আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথের বাইরে সিপিএমের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।
অভিযোগ, বুথ থেকে প্রায় ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ওই কর্মীকে স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা একা পেয়ে আক্রমণ করে। ঘটনার পর প্রার্থী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রার্থীর দাবি, ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে এবং কিছু জায়গায় জমায়েতও দেখা গেছে। তবে তিনি জানান, সামগ্রিকভাবে ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে এবং সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন।












Leave a Reply