২৬ শে বিধানসভা নির্বাচন হাওড়ায় শান্তিপূর্ণভাবে সমাপ্তি হলো।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- ২০২৬ এর বিধানসভার ভোটে নির্বাচন আধিকারিক এর করা দাওয়াইয়ে রক্তপাতহীন ভোট হল হাওড়ায়। দু এক জায়গায় ইভিএম মেশিন স্লো এবং বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হলো হাওড়ায় । সাঁকরাইল বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী ঢালী সকাল সকাল ভোট দিলেন মানিকপুর পশ্চিম পাড়া ২২৮ নম্বর বুথে । হাওড়া বালি বিধানসভা কেন্দ্রের ১৫২ ১৫৩, ১৫৪ ডন বক্স শোহনলাল লিলুয়া বিদ্যালয় মেশিন খারাপ হওয়ার জন্য তৃণমূলে এজেন্ডরা উত্তেজিত হয়ে পড়েন । কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করলে এই ঘটনায় দুজনকে আটক করা হয়। ঘটনাস্থলে হাওড়ার পুলিশ কমিশনার বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হলেন। সাময়িক উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে প্রশাসনে । ২০২১ এর নির্বাচনে বিরোধীদের নির্বাচন নিয়ে অভিযোগ ছিল বিস্তর। ২০২৬-এ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা তেমন কোন অভিযোগ দেখতে পাওয়া গেল না। সন্ধ্যা ছটার পরেও অধিকাংশ বুথে লম্বা লাইন তেমনই চিত্র ধরা পরল হাওড়া সাঁকরাইল বিধানসভার ধুলাগর শিবতলা এলাকায়। বিজেপি প্রার্থী বর্ণালী ঢালী উপস্থিত হলেন ধুলাগড় শিব তলায়। হাওড়া বিধানসভার ১৬টি আসন ১৬ টি শাসক দলের দখলে অর্থাৎ তৃণমূলের দখলে এখন দেখার ২০২৬-এ সেই ১৬ টি আসনের মধ্যে বিরোধীরা কটা আসন নিজেদের ঝুলিতে আনতে পারে সেদিকে তাকিয়ে আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষায় হাওড়াবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *