রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রী বোঝাই নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল রাস্তার পাশের রেলিং-এ। ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি মোড়ে। জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটি যাত্রী বোঝাই করে কুশিদা থেকে মালদা শহরে আসেছিল। কিন্তু শহরের রথবাড়ি মোড়ে আসার পর হঠাৎ করেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন রাস্তার ধারের ডিভাইরারে উঠে ‘রেলিং-এ গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে বাসযাত্রীদের মধ্যে বেশ কয়েকজন অল্প-বিস্তর আহত হন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *