
মালদা, নিজস্বসংবাদদাতা:— মানবিকতার পরিচয় দিলেন মালদার হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবককে দেখতে পেয়ে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে গেলেন হাসপাতালে। তাকে হাসপাতালে ভরতি করে তার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেন মন্ত্রী নিজে। বুধবার রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মুর এমনই মানবিক উদ্যোগের ছবি নজরে এল মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনার বিবরণ দিতে গিয়ে মন্ত্রী জোয়েল মুর্মু জানালেন, তিনি বুধবার বিকালের দিকে হবিবপুর থানা থেকে বেড়িয়ে এক মিটিং-এ অংশ নিতে যাচ্ছিলেন জেলাপ্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে হটাৎ লক্ষ্য করেন হবিবপুরের কেরোসিন তেল ডিপোর কাছে এক যুবক অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।সেই এই দৃশ্য দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ ওই যুবককে রাস্তার ধার থেকে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে তরিঘরি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। এই মানবিকতা দেখে স্থানীয় জনতা খুশি।












Leave a Reply