
নবাবপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনা সম্পর্কে জানা যায় আজ বেলার দিকে এলাকার সাধারণ মানুষের একাধিক দাবি-দাওয়া নিয়ে নবাবপুরে পথ অবরোধ করে বিজেপি,
বিজেপির অভিযোগ 2026 এর বিধানসভা নির্বাচনের আগে রাস্তার টেন্ডার হয়ে যাওয়ার পরও রাস্তা তৈরি হয়নি মশাট কদমতলা বনমালীপুর হারানন্দ বাটি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন বেহাল দশা, নিত্যনৈমিত্তিকভাবে ছোট বড় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, আজকে উল্টাচ্ছে টোটো তো কালকে উল্টাচ্ছে অটো, স্থানীয় পঞ্চায়েত এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে একাধিকবার জানানোর পরেও তিনি উদাসীন, যে কন্টাকটার কাজের দায়িত্ব পেয়েছে, সেই কন্টাক্টার সেভাবে কাজও এখনো শুরু করেনি আর তিনি এলাকাতেও আসছেন না,
বিজেপি কর্মী সমর্থকরা জানান আজকে আমরা 15 মিনিট অবরোধ করেছি সাধারণ মানুষ এর স্বার্থে আমরা অবরোধ তুলে নিয়েছি, ১৫ দিনের সময়সীমা দিচ্ছি তার ভেতর যদি রাস্তা ঠিক না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।
নবাবপুর পঞ্চায়েতের বিরুদ্ধে আরো অভিযোগ প্রধানমন্ত্রীর জল জীবন মিশন এর প্রকল্পে সাধারণ মানুষের বাড়ি বাড়ি এখনো পর্যন্ত সব জায়গায় জল পৌঁছাতে পারেনি এই পঞ্চায়েত।












Leave a Reply